মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে মুসলিমপাড়ায় সুপেয় পানির পাম্প স্থাপন। নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত মাটিরাঙ্গায় প্রায় ১ হাজার মোটরসাইকেলে ইউএনও’র উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ। ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা দায়সারা ভাবে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল স্বপদে বহাল থাকতে দৌঁড় ঝাপ সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী হামাসকে অস্ত্র ছাড়তে আলটিমেটাম দিল ট্রাম্পের ‘পিস বোর্ড’ চ্যাম্পিয়ন্স লিগ: রাতে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল ইতিহাস গড়তে চলেছে বাংলাদেশ, প্রথমবারের মতো খেলবে ইউরোপের মাটিতে

রাশিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন শি জিনপিং

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনা প্রেসিডেন্টের সম্ভাব্য রাশিয়া সফরের পরিকল্পনার সঙ্গে কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে,  ইউক্রেনে টেকসই শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় আলোচনার অংশ হিসেবে এ সফরে শি জিনপিং পুতিনের সঙ্গে বৈঠক করবেন। ওয়াল স্ট্রিট আরও জানায়, যুদ্ধে পারমাণবিক অস্ত্র যাতে ব্যবহার করা না হয় সে বিষয়েও পুতিনের সঙ্গে কথা বলবেন শি জিনপিং।

এই সফরের প্রস্তুতি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও দিন-তারিখ নির্ধারণ না হলেও শির সফর এপ্রিলে বা মে মাসের শুরুতে হতে পারে। এ সময় রাশিয়া সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদ্‌যাপন করবে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বর্তমানে মস্কোতে রয়েছেন এবং বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

 
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। আজ বুধবার তার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন হামলা করার কয়েকদিন আগে গত বছর বেইজিং শীতকালীন অলিম্পিকের আগে শি এবং পুতিন চীনে বৈঠক করেছিলেন। এ সময় তারা চীন এবং রাশিয়ার মধ্যে ‘সীমাহীন’ অংশীদারত্ব ঘোষণা করেছিলেন । গত ডিসেম্বরে তাদের মধ্যে ভিডিও কল হয়েছিল। বেইজিং এখন পর্যন্ত ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করেনি বা মস্কোর বিরুদ্ধে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit