রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইরানে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকারের গভীর উদ্বেগ ছেলেসহ দুবাইয়ে আটকে শুভশ্রী, রাজের উদ্বেগ ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মাদারীপুরে সাড়ে ৩২ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬ যে জায়গায় প্রবাসী-মালেশিয়ানরা একসঙ্গে ইফতার করেন কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ মধ্যপ্রাচ্যের সংঘাতে অনিশ্চয়তায় ডুবল লা ফিনালিসিমার ভাগ্য স্বামী-কন্যার মন্ত্রিত্ব দেখলেন হুরুন নাহার মালয়েশিয়ায় রমজানের বরকতে আত্মশুদ্ধি ও মানবকল্যাণের আহ্বান

যুদ্ধের বর্ষপূর্তি সামনে রেখে ‘গুরুত্বপূর্ণ’ ভাষণে যা বললেন পুতিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের ফেডারেল অ্যাসেম্বেলিতে ভাষণ দিচ্ছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের একবছর পূর্তি হবে। এ কারণে পুতিনের ভাষণকে ‘গুরুত্বপূর্ণ’ মনে করা হচ্ছে। 

বিবিসির খবরে বলা হয়েছে, বক্তব্যের শুরুতে পুতিন ‘ঐতিহাসিক ঘটনা’ রাশিয়ার ভবিষ্যত নির্ধারণ করবে বলে উল্লেখ করেন। রাশিয়ার প্রত্যেক নাগরিকের এখানে বিশাল দায়িত্ব রয়েছে মন্তব্য করে পুতিন বলেন, রাশিয়া নাৎসি হুমকির সম্মুখীন। কিয়েভ সরকার থেকে তার দেশ প্রতিনিয়ত হুমকি এবং ঘৃণার মুখোমুখি হচ্ছে।

পুতিন আরও বলেন, দোনবাস অঞ্চলের সংঘাত তিনি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু শান্তির প্রতি পশ্চিমা অঙ্গীকার ‘প্রতারণা’য় পর্যবসিত হয়েছে। কিয়েভ জীবাণু অস্ত্র এবং পারমাণবিক অস্ত্র জমা করার চেষ্টা করছে বলেও অভিযাগ করেন তিনি। পুতিন বলেন, আমি পুনরাবৃত্তি করতে চাই, যুদ্ধের জন্য তারাই (ন্যাটো, যুক্তরাষ্ট্র) দায়ী এবং আমরা এটি বন্ধ করার জন্য শক্তি প্রয়োগ করছি।

কিউএনবি/অনিমা/২১.০২.২০২৩/বিকাল ৪.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit