শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন

গুরু ম্যাককালামকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন স্টোকস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ১২ বল শেষে নামের পাশে কোনো রানই ছিল না স্টোকসের। তবে পেসার স্কট কুগলায়েনকে টানা দুই চার মেরে রানের খাতা খোলার পর থেকেই খোলস থেকে বেরিয়ে আসেন ইংলিশ অধিনায়ক। এরপর মুখোমুখি হওয়া ২২তম বলটিতেই ফাইনলেগের ওপর দিয়ে ছয় মেরে রেকর্ডবুকে নাম লেখান স্টোকস।

কুগলায়েনকে মারা এই ছয়টি তার টেস্টে ক্যারিয়ারের ১০৮তম ছয়। এই ছয়েই তিনি ছাড়িয়ে গেলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাককালামকে। টেস্টে ইংলিশদের কোচের দায়িত্ব পালন করা ম্যাককালামের দখলেই এতোদিন ছিল লাল বলে সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি। ১০৭টি ছয় মেরে স্টকস আগেই বসেছিলেন তার পাশে। মাউন্ট মঙ্গানুই টেস্টে স্টোকস যখন ম্যাককালামের দেশের বিপক্ষে তারই রেকর্ড ভাঙছেন, সে সময়ে ড্রেসিংরুমে বসে তা দেখছিলেন তিনি।

রেকর্ড গড়ে পরের বলেই আরও একটা ছয় মারেন ইংলিশ অধিনায়ক। তবে এরপর আর বেশিক্ষণ টেকেননি। মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে করেন ৩১ রান। রেকর্ডটি নিজের করে নেওয়ার পর ড্রেসিংরুমের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন স্টোকস। সেখান থেকে করতালিতে তাকে অভিবাদন জানান ম্যাককালাম।

১০৯ টি ছয় নিয়ে টেস্টে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড এখন স্টোকসের  দখলে। ১০১ টেস্টে ১০৭টি ছয় মেরে রেকর্ডটি এতোদিন নিজের দখলে রেখেছিলেন ম্যাককালাম। মাত্র ৯০ টেস্টেই তাকে ছাড়িয়ে গেলেন ইংলিশ দলপতি। টেস্টে ১০০ এর বেশি ছয় আছে আর একজনেরই। অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ টেস্টের ক্যারিয়ারে হাঁকিয়েছেন ১০০টি ছয়।

টেস্টে সর্বোচ্চ ছয় মারাদের তালিকায় এরপরের দুটি নাম ক্রিস গেইল ও জ্যাক ক্যালিসের। ১০৩ টেস্টে ৯৮টি ছয় মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। আর ১৬৬ টেস্টে ৯৭টি ছয় নিয়ে তারপরই আছেন প্রোটিয়া কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

বর্তমানে খেলা চালিয়ে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে স্টোকসের নিকট প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ৭৬টি ছয় মেরেছেন ৩৪ বছর বয়সী কিউই পেসার। এরপরই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা (৬৬) ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার  (৬৪)। ৩৫ ও ৩৬ বছর বয়সী এই দুই ওপেনারের পক্ষে স্টোকসকে ছোঁয়া একরকম অসম্ভবই বলা চলে। তাই বলা যায় স্টোকসের এই রেকর্ডটি সহসাই ভাঙতে পারছেন না কেউ।

 

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit