শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ডোমারে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত গলাকাঁটা যুবকের লাশ উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ভূট্টা ক্ষেত থেকে অজ্ঞাত গলাকাঁটা যুবক (৩৫) এর লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নিমোজখানা নন্দিপাড়া গ্রামে। জানাযায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এলাকার দয়াল চন্দ্র তার ধান ক্ষেতে পানি দিতে গেলে পরিমল মেকারের বাড়ির পাশে ভূট্টা ক্ষেতে গলাকাটা এক যুবকের লাশ দেখতে পায়।

থানায় সংবাদ দিলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী সঙ্গীয় ফোর্স ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে অদ্যবদি লাশের পরিচয় পাওয়া যায়নি। অপরদিকে নীলফমাারী জেলা থেকে সিআইডি ও ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে কাজ করছে। থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী জানান জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মহোদয় আসার পরে লাশের সুরতাহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit