বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন নবীওয়ালা কাজ দাওয়াতে তাবলিগ উলিপুরে নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আশুলিয়ায় পানির ট্যাংকির পাশে প্রবাসীর স্ত্রীর লাশ ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ৯ দুর্গাপূজা মণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাড়ে ৫ টন চাল বিতরণ। ‘এই ভালোবাসা তোমার নিজের অর্জিত’—মেসির বিদায়ে রোকুজ্জোর আবেগঘন বার্তা ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে?

দুর্গাপুরে ব্রীজের আয়ের টাকা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর অস্থায়ী কাঠের সেতু থেকে নির্মান খরচ বাদে প্রায় ২৫ লক্ষ টাকা আয় হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন দুর্গাপুর শিবগঞ্জ অস্থায়ী সেতু কমিটি। তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামালের সার্বিক সহযোগিতায়, সোমেশ্বরী নদীর ওপর কাঠ-বাঁশ দিয়ে একটি অস্থায়ী সেতু তৈরী করে ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর উদ্বোধন করা হয়। দুর্গাপুর- শিবগঞ্জ ঘাট দিয়ে নির্মিত সেতুটি নির্মান ব্যায় হয়েছে প্রায় ১৫ লাখ ৪০ টাকা। সেতু দিয়ে যাত্রী ও গবাদিপশু সম্পূর্ণ বিনামূল্যে পারাপার এবং ছোট-বড় গাড়ির জন্য ভাড়া নির্ধারিত করে দেয় কর্তৃপক্ষ। এই সেতু থেকে পাঁচ মাসে প্রায় হয়েছে ৫২ লাখ ৬৭ হাজার ৬৪০ আদায় করা হয়েছে। চলতি বছরের ১৫ই মে সোমেশ্বরী পাহাড়ি ঢলে অস্থায়ী কাঠের সেতুটি ভেঙে যায়।

সেতুটি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংস্কার বাবদ খরচ শেষে ২৪ লাখ ৮৭ হাজার ৬শ আয় হয়েছে। ব্যারিস্টার কামালের নির্দেশে সেতু থেকে আয়ের টাকা কিভাবে ব্যয় করা যায় সে লক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়ের টাকা স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান, অসুস্থ্য রোগীদের খরচ বহন সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহবাযক জামাল উদ্দিন, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ধসঢ়; আলম, তেরিবাজার বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুর রব, শিবগঞ্জ বায়তুল তাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, কুল্লাগড়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা ও খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি মিস্টার পংকজ সাংমা উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit