রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় আটক দুই মালামাল উদ্ধার

এম এ রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৫ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছেন। আটক দুই জনের নিকট থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে পুলিশ তাদেরকে আটক করেন। পরে তাদের হেফজতে থাকা মালামাল উদ্ধার করা হয়। শনিবার ৫ জুলাই আটক দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, সম্প্রতি সরকারি ছুটির মধ্যেই চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ২৪ জুন সকালে বিদ্যালয় খোলার পর শিক্ষকরা ক্লাসরুমে প্রবেশ করে সিলিংফ্যান, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্রের ঘাটতি লক্ষ্য করেন। পরে গুনে দেখা যায় অন্তত ২৫টি বৈদ্যুতিক সিলিংফ্যান, ২৩ জোড়া বেঞ্চ ও মূল্যবান আসবাবপত্র চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এ স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার ৪ জুলাই রাতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সাজেদুর রহমান রকিকে (৩০) আটক করেন। রকি পৌর এলাকার চানপুর গ্রামের কামারুল ইসলামের ছেলে। পরে পুলিশ চৌগাছা শহরের প্রেসক্লাব মোড় থেকে নাজমুল ইলেকট্রনিকসের মালিক নাজমুল হোসেনকে (২৮) আটক করেন। এ সময় পুলিশ তাদের নিকট থেকে চুরি হওয়া ১২টি সিলিংফ্যান ও স্কুলের ঘন্টা উদ্ধার করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, শনিবার ৫ জুলাই আটক দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি হওয়া অন্য মালামাল উদ্ধারে অভিযান অব্যহত রয়েছে। 

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit