মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

৩০০ টাকায় দেখা যাবে বিপিএলের ফাইনাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামীকাল (১৬ ফেব্রুয়ারি)। এদিন সন্ধ্যায় হবে টুর্নামেন্টের ফাইনাল। ম্যাচটির আগে থাকছে দেশসেরা শিল্পীদের পরিবেশনাও। এর আগে এক বিবৃতিতে বিপিএল ফাইনালের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এটির টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে এই টিকিটে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। এছাড়া ক্লাব হাউসের টিকিটের মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা। ১৫০০ টাকায় ভিআইপি স্ট্যান্ডে ও সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট।

ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে শুরু হবে বিপিএলের সমাপনী অনুষ্ঠান। সেখানে পারফর্ম করবে নগরবাউল (জেমস), ওয়ারফেজ ও মাকসুদ ও ঢাকা ব্যান্ড, থাকছে নানা আয়োজনও।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit