বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম

বিয়ে করেছেন পৃথ্বী! গুঞ্জন ছড়িয়েছে একটি ছবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। ভালোবাসা দিবসে সেই গুঞ্জন নিজেই ছড়িয়ে দিয়েছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পোস্ট করতেই রটে যায় তার বিয়ের গুঞ্জন।

ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। রোমান্টিক মুডে সেখানে তার সঙ্গে দেখা যায় অভিনেত্রী নিধি তপদিয়াকে। ঠোঁটের ইঙ্গিতে একে অপরকে চুমু ছুঁড়ে দিচ্ছেন তারা। ক্যাপশনে পৃথ্বী লিখেছেন, ‘শুভ ভালোবাসা দিবস বউ’।

অর্থাৎ নিধিকে স্ত্রী হিসেবে উল্লেখ করেই তাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। আর তাতেই এই ছবি নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। তবে মজার বিষয় হলো, কয়েক মিনিট পর পৃথ্বী সেই পোস্ট ডিলেট করেও ফেলেছেন। তবে মুছে ফেললেও ছড়িয়ে পড়েছে স্ক্রিনশট।

বিয়ে করেছেন পৃথ্বী! গুঞ্জন ছড়িয়েছে একটি ছবি

যা নিয়ে অনেকেই বলাবলি করতে শুরু করেছেন, ভারতের অনুর্ধ্ব-১৯ দলের প্রাক্তন অধিনায়ক হয়তো লোকচক্ষুর আড়ালেই সাত পাকে বাঁধা পড়েছেন। যার সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল, তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন। যদিও বিষয়টি উড়িয়ে দিয়েছেন পৃথ্বী।

ইনস্টাগ্রাম পোস্টে ২৩ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছেন, পুরো বিষয়টিই ভিত্তিহীন। নিধির সঙ্গে কেন, এখনও কাউকেই বিয়ে করেননি তিনি। পৃথ্বী লিখেছেন, ‘আমার ছবিটাকে এডিট করে এই পোস্টটি তৈরি করা হয়েছে। আমি আমার স্টোরি কিংবা পেজে এমন কোনও ছবি আপলোড করিনি। তাই দয়া করে বিষয়টি এড়িয়ে চলুন।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit