বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ফুলবাড়ী উপজেলার শিবপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২১ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির শিবপুর গ্রামে জমিজমার বিরোধ কে কেন্দ্রকরে প্রতিপক্ষ মোঃ কাদের গংরা আজগার আলী (৪৮) এর বাড়ী দখল করতে গিয়ে লাঠিশোটার আঘাতে আজগার আলীর স্ত্রী মোছাঃ মহসিনা বেগম মারাত্বকভাবে আহত হন। ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপির শিবপুর গ্রামের মৃত্যু মহির উদ্দীন এর পুত্র মোঃ আজগর আলীর গত ০৬/০৭/২০২৭ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় যে, আজগার আলী খয়েরবাড়ী মৌজার দাগনং- এসএ ১১০৪, বিএস-১৩০১ জমির পরিমান-২০.৫ শতক জমি ১৫ বছর ধরে ভোগদখল করে আসছে। উক্ত জমির মালিক আজগর আলী।

উক্ত জমিতে আজগার আলী বাড়ী নির্মাণ কাজ শুরু করলে একই গ্রামের বাসিন্দা মৃত বাবর উদ্দীনের পুত্র কাদের আলী গংরা গত ০৩/০৭/২০২৫ইং তারিখে সন্ধ্যায় ২০ থেকে ২৫জন ভাড়াটিয়া বাহিনী নিয়ে গিয়ে আজগার আলীর বাড়ীর জায়গা দখল করার চেষ্ঠা করে। এসময় আজগার আলী কে মোঃ কাদের মোল্লার পুত্র মোঃ ছেকেন্দার আলী (৩৫), মোঃ তোফাজ্জাল (৫০), মোঃ আইয়ুব আলী (৪৬) বাঁশের লাঠিশোটা দিয়ে বেধম মারপিট করতে থাকে আজগর আলীকে এ সময় তার স্ত্রী মোছাঃ মহসিনা বেগম স্বামীকে বাঁচাতে গেলে মোঃ ছেকেন্দার আলী ধারালো অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে। এ সময় আজগর আলীর স্ত্রী মহছিনা বেগম বাঁচার জন্য চিৎকার করলে স্থানীয় লোকজন ঐ দিন সন্ধ্যায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। কাদের গংরা আজগার আলীর স্ত্রীকে মারপিটের সময় টানা হেচড়া করে শীলতা হানী করেন।

এ ঘটনায় আজগার আলী ফুলবাড়ী থানায় মামলা করতে গেলে ফুলবাড়ী থানার পুলিশ মামলা নিতে গড়িমশি করে। এছাড়াও প্রতিপক্ষ কাদের মোল্লার মামলাটি ফুলবাড়ী থানার পুলিশ আগে গ্রহণ করেন। সেই মামলায় আজগার আলী সহ ২০ জনকে আসামী করা হয়েছে। থানায় বারংবার ধরনা দিয়ে অবশেষে ৪ দিন পর আজগার আলীর মামলাটি গ্রহণ করেন। আজগার আলী বাদী হয়ে ০৮ জনকে আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-২৬, ০৬/০৭/২০২৫ইং। আজগার আলী আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের দাবী করেছেন। 

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit