সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

দুদকের মামলায় খালাস পেলেন হানিফ পরিবহনের মালিক

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুদকের করা মামলায় হানিফ পরিবহনের মালিক হানিফ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। এদিন রায় ঘোষণার সময় হানিফ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. বেলাল হোসেন খালাসের তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় ২০২১ সালে ৪ এপ্রিল দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. হানিফ মিয়া নিজ নামে ৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ১৬৩ টাকার স্থাবর সম্পদ ও ১ কোটি ৮০ হাজার ২০৯ টাকা অস্থাবর সম্পদসহ মোট চার কোটি ৪ লাখ ৩৬ হাজার ৩৭২ টাকার সম্পদ অর্জন করেন। এই সম্পদের মধ্যে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার ৭০৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ধারার বিধান মতে দুর্নীতি দমন কমিশন ২০২০ সালের ২৯ নভেম্বর সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। একই বছরে ৯ ডিসেম্বর এই নোটিশ তামিল হয়। পরবর্তীতে তিনি এই সময়ের মধ্যে নোটিশের জবাব দাখিল করতে ব্যর্থ হন।

ওই ঘটনায় ২০২১ সালের ৪ এপ্রিল সম্পদের হিসাব জমা না দেওয়ার অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/দুপুর ২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit