বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রাশমিকা মান্দানার ছুটির দিন কাটে চোখের জলে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ ছবির পর থেকে রাশমিকা মান্দানার ক্যারিয়ারে যেন লেগেছে সাফল্যের ঝড়। ‘অ্যানিম্যাল’, ‘পুষ্পা ২’, ‘ছাভা’ একের পর এক হিট ছবির নায়িকা তিনি। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব। ছুটির দিনে আরও বেশি করে কুড়ে খায় এই দক্ষিণী অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন রাশমিকা। জানিয়েছেন, ছুটির দিনে প্রায়ই কেঁদে ফেলেন তিনি। কারণ পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হারাচ্ছেন বারবার। বিশেষ করে তার ১৩ বছর বয়সী ছোট বোনকে খুব মিস করেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘ও কখন এত বড় হয়ে গেল, বুঝতেই পারিনি। আমার উচ্চতার কাছাকাছি চলে এসেছে এখন। কিন্তু ওর বড় হয়ে ওঠার পুরো সফরটাই মিস করেছি আমি। গত আট বছরে কাজ করতে করতেই সময় কেটে গেছে।’

তিনি আরও বলেন, ‘গত দেড় বছরে একবারও বাড়ি যেতে পারিনি। বন্ধুদের সঙ্গেও আর দেখা হয় না। আগে অন্তত বন্ধুরা কোনো পরিকল্পনা করলে আমাকে জানাত। এখন সেটা পর্যন্ত করে না। মনে হয়, জীবনের অনেক কিছুই ফসকে যাচ্ছে হাত থেকে।’

খ্যাতি ও ব্যস্ততা সত্ত্বেও রাশমিকার মনে শান্তি নেই। বললেন, ‘চাই কর্মজীবন আর ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রাখতে, কিন্তু পারছি না। এই বাস্তবতাটা খুব কষ্টের।’

কিউএনবি/অনিমা/০৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit