শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম

ওডেশার দখল নিয়ে যা বলল ইউক্রেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়া। এসব এলাকায় পরিস্থিতি ব্যাপক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সম্ভাবনা দেখা দিয়েছে ইউক্রেনের ওডেশা বন্দরসহ আশপাশের এলাকা হাতছাড়া হওয়ার। 

তবে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওডেশা দখলের সুযোগ রাশিয়াকে দেওয়া হবে না। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ এমন দাবি করেছেন। ব্ল্যাক সী তথা কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্যকে ইউক্রেন রুখে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

সিএনএন জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় পরিসরের হামলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওলেস্কি রেজনিকভ।

রোববার এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সত্যিকার অর্থেই আমি অনুমান কিংবা মতামতের অবমূল্যায়ন পছন্দ করি না। সাধারণভাবে ওডেশা ও আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে কৃষ্ণ সাগরে রাশিয়ার আধিপত্য রয়েছে।’ ‘কিন্তু রাশিয়াকে আমরা সেই সুযোগ গ্রহণ করা থেকে বিরত রেখেছি,’ বলেন রেজনিকভ।

এক্ষেত্রে উদাহরণ হিসেবে তিনি ইউক্রেনের ব্যবহৃত নেপচুনের কথা বলেন। ইউক্রেনে ডেভেলপ করা এই অ্যান্টি-শিপ ওয়াপন (জাহাজ বিধ্বংসী অস্ত্র) রাশিয়ার ক্রুইজ শিপ (যুদ্ধ জাহাজ) মস্কভাকে লক্ষ্য করে মোতায়েন করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘এ ছাড়া হারপুন অ্যান্টি-শিপ কমপ্লেক্স মোতায়েন করা হয়েছে। ফলে সমুদ্র পথে রাশিয়ানদের ওডেশা দখলের কোনো সুযোগ দেখছি না আমি।’

পশ্চিমাঞ্চলের বিদ্রোহী গ্রুপগুলোর ব্যাপারে তিনি বলেন, এসব শত্রু অস্ত্রশস্ত্র, সরঞ্জামাদি এবং আরও লোকজন নিয়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে। সম্ভবত এ কারণেই সেখানকার পরিস্থিতি সবচেয়ে ভয়ংকর।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit