শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম

উমর আকমল হঠাৎ মেজাজ হারালেন কেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব দেখা যায় উমর আকমলকে। বিশেষ করে টিকটকে। ফিটনেস ঠিক রাখার বদলে টিকটকেই বেশি সময় দেন তিনি, এমন অভিযোগ শোনা যায় নিয়মিতই।

নিজ দেশের ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলে এবার কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে খেলবেন উমর। সেজন্য প্রস্তুতি নিচ্ছেন বেশ জোরেসরেই। অনুশীলনে ফাঁকে সংবাদ সম্মেলনে তার টিকটকে ভিডিও আপলোড করা নিয়ে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। যা শুনে মেজাজ হারিয়ে ফেলেন উমর। জবাবও দেন বেশ কড়া ভাষায়।

উমর বলেন, ‘কে বলেছে আপনাকে, আমি টিকটকে বেশি সময় ব্যয় করি? এটা আমার ব্যক্তিগত জীবন এবং এটা সবার সামনেই উন্মুক্ত। এসব প্রশ্ন না করলেই ভালো হয়।’

ফিটনেস প্রসঙ্গে  ৩২ বছর বয়সি এই ব্যাটার বলেন, ‘ফিটনেস তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। শুধু আমি না, অন্য খেলোয়াড়দের এই প্রসঙ্গে জিজ্ঞেস করলে তারাও একই কথা বলবে। ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছি আমি এবং নিজের কাছেই নিজেকে সুপার ফিট লাগছে।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit