শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম

ইউক্রেনের সাথে বৈঠকে প্রস্তুত, বললেন রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া । তবে এতে কোন পূর্বশর্ত থাকবে না। বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করে এ আলোচনা হবে।

রুশ ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ভার্সিনিন জেভেজডা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।
খবর বার্তা সংস্থা তাসের।

টিভি চ্যানেলটির ওয়েবসাইটে প্রকাশিত এই সাক্ষাতকারে সিনিয়র এই কূটনীতিক আরো বলেন, আলোচনার মাধ্যমে যে কোন শত্রুতা শেষ হয়। স্বাভাবিকভাবে এ কথা আমরা আগেও বলেছি। আমরা এ ধরনের আলোচনার জন্যে প্রস্তুত। তবে এসব আলোচনায় কোন পূর্বশর্ত থাকবে না। বিদ্যমান বাস্তবতার আলোকেই আলোচনা হবে।

তিনি বলেন, সিদ্ধান্তগুলো কিয়েভ ঠিক করে না। এগুলো অন্যান্য রাজধানীতে ঠিক হয়। প্রাথমিকভাবে  ওয়াশিংটন ও ব্রাসেলসে, সুতরাং প্রশ্নগুলো সেখানে পাঠানো দরকার।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এ ধরনের আলোচনা সম্ভব কিনা, এমন প্রশ্নের জবাবে ভার্সিনিন বলেন, এটি আমাদের ওপর নির্ভর করছে না। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন মি. বাইডেন যদি যথেষ্ট সতর্ক ও জ্ঞানী হতেন, আমি তাকে ও তার সাঙ্গপাঙ্গদের বুঝাচ্ছি।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit