স্পোর্টস ডেস্ক : ভারত সফরে শুরুতেই হার দেখল অস্ট্রেলিয়া। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় নাগপুরে ইনিংস ও ১৩২ রানে অজিরা।
নাগপুর টেস্টে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে রোহিত শর্মার (১২০) সেঞ্চুরি আর রবিন্দ্র জাদেজার ৭০ ও আকসার প্যাটেলের ৮৪ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত।
২২৩ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপাকে পড়ে যায় অস্ট্রেলিয়া। রবিচন্দ্রন অশ্বিন ও রচিন্দ্র জাদেজার স্পিন আর মোহাম্মদ সিরাজের গতির মুখে পড়ে ৩২.৩ ওভারে ৯১ রানেই অলআউট হয় অস্ট্রেলিয়া। ইনিংস ও ১৩২ রানে জয় পায় ভারত।
ভারত সফরে অস্ট্রেলিয়ার এমন বাজে পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন টুইটারে লেখেন, এসব কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিধ্বস্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। এমন ভালো দলের বিপক্ষে অধিকাংশ দলের একই রকম অবস্থা হয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিকে তাদের কন্ডিশনে মোকাবিলা করা কঠিন। অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার কোনো সুযোগই দেখছি না।
১৭ ফেব্রুয়ারি দিল্লিতে সিরিজের দ্বিতীয় টেস্ট আর ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচ।
কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:৪১