সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক সৈয়দ সালাউদ্দিন সদস্য সচিব মো:রুবেল  চ্যাম্পিয়ন্স লিগে জায়গা হারাল এসি মিলান নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ কান উৎসবের ফ্যাশন সাম্রাজ্যে সেরা ঐশ্বরিয়া, নজর কাড়লেন সাদা টাক্সেডো লুকে সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল উজবেকিস্তান কোরবানীর শেষ হাটে কাল মঙ্গলবার জমে উঠবে শার্শার সাতমাইল পশু হাট ঢাকা জেলার সেরা করদাতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা  শ্রমিক নেতার ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা 

মেধাবী সীমা রানীর পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : বর্তমান সমাজে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশ যেমন এগিয়ে যাচ্ছে, তেমনই পড়াশোনার মানও উন্নত হচ্ছে। টাকার অভাবে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এমনটা হতে পারে না। মেধাবী সীমা রানীর লেখাপড়ার জন্য উপজেলা প্রশাসন থেকে সকল সহযোগিতা করবো। পড়াশোনা করে সীমা রানী এগিয়ে যাবে এ প্রত্যাশা করি। বৃহস্পতিবার বিকেলে এ প্রতিনিধি কে কথা গুলো বলছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের নাগেরগাতী গ্রামের গরীব মেধাবী ছাত্রী সীমা রবিদাস। ২০২২ সনে নাগেরগাতী অনির্বান বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করে সীমা রানী। টাকার অভাবে বই কেনা তো দুরের কথা কলেজে ভর্তি হওয়ারই টাকা নাই বাবা সুনীল রবিদাসের কাছে। সীমা রানীর বাবা জুতা সেলাইয়ের কাজ করে মেয়েকে পড়াশোনা করাতেন। মা গৃহিনী। দিন রাত পরিশ্রম করে মেয়েকে এ পর্যন্ত এনে থমকে গেলেন বাবা সুনীল রবি দাস। সীমার ১ বোন ২য় শ্রেনীতে, ১ ভাই ৫ম শ্রেনীতে অন্য ১ ভাই সেলুনে কাজ করে। মা শ্বাস কস্টের রোগি আর বাবা অসুস্থ্যতার দরুন আর চালাতে পারছিলেন না। এমন মেধাবী শিক্ষার্থী সীমা পড়াশোনা বাদ দিয়ে শহরে কাজে চলে যাবে এ খবর পেয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন ইউএনও রাজীব-উল-আহসান। সীমা রানীকে কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করলেন। শুধু তাই নয়, পুরো একসেট মানবিক শাখার বই কিনে দিলেন সীমা রানীকে।

মেধাবী সীমা রানী চোখ মুছতে মুছতে এ প্রতিনিধি কে জানায়, এসএসসি পাশ করার পরে মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছিলো। ইউএনও স্যারের সহযোগিতার আশ্বাস পেয়ে আমি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই। যাতে ভালো লেখাপড়া করে দেশের সেবা করতে পারি। ভগবান স্যারের মঙ্গল করুন। সীমা‘র বাবা সুনীল রবি দাস বলেন, অর্থকষ্টে থাকার পরও মেয়েকে পড়াতে বিভিন্ন জনের কাছে হাত পেতেছি। এমনও দিন গেছে না খেয়ে থেকেছি, কাউকে বুঝতে দেইনি। সীমা মেট্রিক পাশ করার পর অনেক চিন্তিত ছিলাম। ইউএনও স্যার সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ায় এখন একটু ভারমুক্ত হয়েছি। আমি ভগবানের কাছে স্যারের উন্নতি কামনা করছি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব-উল-আহসান এ প্রতিনিধি কে বলেন, ‘‘মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য’’ টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে খবরটি জানতে পেরে তার খোঁজ নিলাম। কলেজে ভর্তি করানো সহ তার বই গুলো কিনে দেয়ার ব্যবস্থা করলাম। সীমা রানী যাতে নির্বিঘেœ তার পড়াশোনা চালিয়ে যেতে পারে তারও ব্যবস্থা করলাম। আসুন, আমাদের আশ-পাশে এমন অনেক সীমা রানী রয়েছে, তাদেরকে সামনে এগিয়ে নিতে একটু সহায়তা করি। তাদের পাশে আমাদের যেটুকু সামর্থ আছে তা নিয়ে দাঁড়াই। আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit