শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম

অবতরণের সময় উড়োজাহাজে আগুন, বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মি নিউজিল্যান্ডের পাইলট

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের একজন পাইলটকে ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের ‘ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি’ নামে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা জিম্মি করে রেখেছে। বিবিসি বলছে,ফিলিপ মার্থেনস নামের ওই পাইলটকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ন্দোনেশিয়ার পার্বত্য জেলা এনদুগায় অবতরণ করার সময় উড়োজাহাজে আগুন ধরে যায়। এ সময় বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা উড়োজাহাজের পাইলট ফিলিপকে জিম্মি করে। তবে উড়োজাহাজে থাকা এক শিশুসহ পাঁচ যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুসি এয়ারের উড়োজাহাজটি পার্শ্ববর্তী জেলার তিমিকার খনির শহর থেকে পণ্য নিয়ে যাচ্ছিল। এয়ারলাইনটির প্রতিষ্ঠাতা সুসি পুদজিয়াস্তুতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেছেন, যারা জিম্মি হয়েছেন, তিনি তাদের জন্য প্রার্থনা করছেন। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলটি সাবেক ডাচ উপনিবেশ। অঞ্চলটি পাপুয়া ও ওয়েস্ট পাপুয়া নামে দুটি প্রদেশে বিভক্ত। ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি বিতর্কিত ভোটে অঞ্চলটি ইন্দোনেশিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্নতাবাদী ও ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর মধ্যে লড়াই সাধারণ বিষয় হয়ে উঠেছে।

বিচ্ছিন্নতাবাদীরা ইন্দোনেশিয়াকে ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতার স্বীকৃতির দাবি করছে। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র সেব্বি সাম্বম বলেন, ইন্দোনেশিয়া যদি সিদ্ধান্তে অটল থাকে এবং ওয়েস্ট পাপুয়া প্রদেশের স্বাধীনতা নিয়ে সমঝোতা করতে ব্যর্থ হয়, তাহলে পাইলটকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিউজিল্যান্ড সরকার বলছে, তারা পরিস্থিতি সম্পর্কে সচেতন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তাদের কনস্যুলেট ওই পাইলটের পরিবারকে নানা ধরনের সহায়তা দিচ্ছে। পুলিশ বলছে, তারা ঘটনার তদন্ত করছে। তবে এমন ঘটনা ঘটানো সাধারণভাবে খুব কঠিন। কারণ, ওই এলাকায় আকাশপথ ছাড়া অন্য কোনো পথে যাওয়া সম্ভব নয়।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit