রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম

বুধবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানী ঢাকার কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর মিরপুরের পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit