রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম

পশ্চিমা ক্ষেপণাস্ত্রের পাল্লা অনুযায়ী ইউক্রেনীয় বাহিনীকে পিছু হটানো হবে: হুঁশিয়ারি মস্কোর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনকে পশ্চিমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জবাব রুশ বাহিনী দেবে। এসব ক্ষেপণাস্ত্র যতটা দূরে গিয়ে আঘাত হানতে সক্ষম, নিরাপদ ‘বাফার জোন’ তৈরিতে রাশিয়ার সীমান্ত থেকে ইউক্রেনীয় বাহিনীকে ততটা দূরে পিছু হটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই মন্তব্য করেন। তিনি বলেন, সবাই চায় ইউক্রেন সংঘাতের অবসান হোক। কিন্তু রাশিয়া এই অভিযানের বিষয়ে কোন পথে অগ্রসর হবে, তা কিয়েভকে পশ্চিমাদের দেওয়া সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দুই মার্কিন কর্মকর্তা গত মঙ্গলবার রয়টার্সকে বলেন, ইউক্রেনের জন্য আরও ২২০ কোটি ডলারের সামরিক সহায়তার প্যাকেজ প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে এই প্রথম দূরপাল্লার রকেটও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লাভরভ বলেন, আমরা দেখছি, কীভাবে পুরো ন্যাটো জোট আমাদের বিরুদ্ধে যুদ্ধে নামছে। আমরা এখন ইউক্রেনীয় সেনাবাহিনীর কামানকে এমন দূরত্বে পিছু হটিয়ে দিতে চাইছি, যা আমাদের ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করবে না। তবে কিয়েভকে সরবরাহ করা অস্ত্র যতটা দূরে আঘাত হানতে সক্ষম হবে, তাদেরকে আমাদের ভূখণ্ডের যে অংশ, সেখান থেকে আরও বেশি পিছু হটিয়ে দিতে হবে।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit