রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিবাহবার্ষিকীতে আলাদা কেন থাকছেন নীল-তৃণা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : টালিপাড়ার আলোচিত সেলিব্রেটি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। ২১ জানুয়ারি ছিল তৃণার জন্মদিন। প্রতিবছর তৃণার জন্মদিনে বেশ বড়সড়ো আয়োজনই দেখা গিয়েছে। কিন্তু এই জন্মদিনে তৃণাকে দেখা গেল তার আগামী সিরিয়াল ‘বালিঝড়’-এর সেটে উদ্‌যাপন করতে। তার পর ‘পাঠান’ মুক্তির দিন তৃণাকে ছাড়াই শাহরুখের ছবি দেখতে যান নীল। শাহরুখ অনুরাগী বলেই নামডাক রয়েছে তৃণার। তা সত্ত্বেও স্ত্রীকে ছাড়াই দেখা গেল নীলকে। তবে অভিনেতা জানান তৃণা অসুস্থ। সে কারণেই একসঙ্গে ‘পাঠান’ দেখতে পারেননি তারা। মাত্র তিন দিন পর ‘তৃ-নীল’ জুটির তিন বছরের বিবাহবার্ষিকী। কী পরিকল্পনা এ বছর এই জুটির? তৃণা জানান, এই বিবাহবার্ষিকী আলাদাই থাকছেন তারা।

গত বছরও বিয়ের জন্মদিনটা ধুমধাম করেই পালন করেন এই তারকা জুটি। শহর থেকে দূরে বন্ধুবান্ধবের সঙ্গে সেলিব্রেশনে মাতেন তারা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে এ সম্পূর্ণ বিপরীত ছবি। তবে নিন্দুকেরা যেমন ভাবছেন তেমনটা কিছু নয়। এ মুহূর্তে কাজ নিয়ে দুজনেই ব্যস্ত। 

ভারতীয় সংবাদমাধ্যমকে তৃণা বলেন, ‘আমরা দুজনেই কাজের বিষয়ে কোনো ঢিলেমি পছন্দ করি না। তাই এবার বিবাহবার্ষিকীটা আলাদাই কাটবে, কিন্তু ভিডিও কলে আছে।’ তৃণার নতুন সিরিয়াল ‘বালিঝড়’ শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। এ মুহূর্তে সেটা নিয়ে ব্যস্ত তিনি। অন্যদিকে কাজের কারণেই শহর থেকে দূরে থাকতে হবে নীলকে।

এই গুঞ্জনের পর থেকে  একসঙ্গে দেখা যায়নি এ জুটিকে। অনেকেই ভেবেছিলেন বিবাহবার্ষিকীর দিন দেখা যাবে তাদের। ভারতীয় সংবাদমাধ্যমকে তৃণা জানান, ‘না থাক না, লোকেরা যা বলছে বলুক। একটু রহস্য থাকা ভালো।’

সূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit