শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আর্জেন্টিনার সঙ্গে কি সম্পর্ক ভাঙছেন স্ক্যালোনি?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : আর ঠিক কী করলে আর্জেন্টিনার প্রিয় পাত্র হবেন লিওনেল স্ক্যালোনি? – এই প্রশ্ন তোলা অমুলকই বটে। কিন্তু যখন দেখা যায় বিশ্বকাপ উপহার দেবার পরও সেই কোচের সঙ্গে চুক্তি নবায়ন করেনি এএফএ তখন অবধারিত ভাবেই দানা বাধে শঙ্কা। তবে কি সম্পর্কের ফাটল ধরেছে দু-পক্ষের?

৩৬ বছর পর আলবিসেলেস্তেদের বিশ্বকাপ উপহার দেবার কারিগরকে মাথায় তুলে রাখবে দেশটির ফুটবল কর্তারা এটাই তো স্বাভাবিক। তবে পর্দার পেছনেও থাকে অনেক গল্প। আর সেই গল্প যদি সত্যিই বড় হয়ে উঠে তবে নিশ্চিত ভাবেই তা সুখকর কিছু বয়ে আনছে না আর্জেন্টাইনদের তা বলা যায় অবলীলায়।


ঘটনা বেশ পুরোনো। কোন এক টুর্নামেন্ট চলাকালে ফুটবলারদের নিয়ে একটি পার্টি দিয়েছিলেন আর্জেন্টিনা ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া। পরের দিন ম্যাচ থাকায় বিষয়টি নিয়ে আপত্তি তোলেন স্ক্যালোনি। তবে কোচের কথায় মূল্য না দিয়ে পার্টি চলমান রেখেছিলেন এএফএ বস। শুধু তাই নয় স্ক্যালোনিকেও নাকি অপমান সূচক কথা বলেছিলেন তাপিয়া।
ধারনা করা হচ্ছে এই ইস্যুটিই মনে রেখেছেন লিওনেল স্ক্যালোনি। আর তাই চুক্তি নবায়নে গড়িমসি করছেন তিনি। বর্তমানে স্পেনের মায়োর্কায় পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন এই মাস্টারমাইন্ড। সেখানকার স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য বলেছেন, যে কোনো মুহুর্তে নতুন করে চুক্তি করতে প্রস্তুত।

দুই বছরে আর্জেন্টিনাকে তিনটি প্রধান শিরোপা উপহার দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। এএফএর সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যায় গেলো ৩১ ডিসেম্বর। এরপর পেরিয়ে গেছে এক মাস। এএফএ সূত্র বলছে কোচের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি করতে প্রস্তুত আর্জেন্টিনা তার সব শর্ত মেনে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit