শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

রাজের প্রতি ভালোবাসায় এবার যা বললেন পরীমনি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : কয়েক দিন আগে ঢালিউড তারকা পরীমনি আর শরিফুল রাজের বিচ্ছেদের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় ছিল। রাজের বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরীমনি। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে। স্বামী রাজের সঙ্গে তিনি এখন সুখে সংসার করছেন।

বিয়ের এক বছর পর পরীমনি জানালেন, শরিফুল রাজের জন্য ভালোবাসা বেড়েই চলেছে তার। পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে যাচ্ছেন তিনি। একই সঙ্গে ছবিটির ব্যাপারে দর্শকের আগ্রহ বাড়াতে কথা বলছেন বিভিন্ন গণমাধ্যমেও।

এক গণমাধ্যম সাক্ষাৎকারে পরীমনি তার আর রাজের ভালোবাসা, সন্তান রাজ্যের বিষয়ে নানান কথা বলেন। রাজকে নিয়ে পরী জানান, সম্পর্ক যতদূর, যতদিন যায় ভালোবাসাও বেড়ে যায়, মান-অভিমান হয়, বন্ধুত্ব বাড়ে, শেয়ারিং বাড়ে। দুজনের বন্ধুত্বের জোরেই এখনো অবধি সম্পর্ক টিকে আছে বলেও জানান পরীমনি।

জীবনের নানা চড়াই-উতরাই পার করে যতটা আলোচিত হয়েছেন, তেমনি সমালোচিতও কম হননি পরীমনি। চলচ্চিত্রে অভিনয় করবেন, এমনটি কখনো ভাবেননি বলেও জানান পরী।  

গণমাধ্যমে পরী আরও বলেন, নাটকে কাজ করছিলাম। তা নিয়েই সন্তুষ্ট ছিলাম। নাটকে কাজ করতে গিয়ে চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় হয়। নাটকের শুটিংয়ের ফাঁকে প্রায়ই তিনি আমাকে চলচ্চিত্রের নায়িকা হওয়ার কথা বলতেন। অনেক উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়। আমিও আত্মবিশ্বাসী হয়ে ওঠি। এভাবেই একদিন পরিচালক শাহ আলম মণ্ডল আমাকে তার ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত করেন। 

এর পর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবি মুক্তির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে পরীমনির।  

প্রসঙ্গত, ২০২১ সালে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরী ও রাজ। গত বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। যদিও তাদের প্রকৃত বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। তবে বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন।

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit