বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

জেরুজালেমে বাবা-ছেলেকে গুলি করল ১৩ বছরের কিশোর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : জেরুজালেমে বাবা ও ছেলেকে গুলি করে আহত করেছে ফিলিস্তিনের ১৩ বছর বয়সী এক কিশোর। শনিবার পূর্ব জেরুজালেমে এ ঘটনা ঘটেছে। এর কয়েক ঘণ্টা পর একই স্থানের ইহুদিদের একটি সিনাগগের (উপাসনালয়)  বাইরে বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত হন। এ হামলা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী ঘটনা বলা হচ্ছে। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, তারই অনন্য দৃষ্টান্ত ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে একই দিনে দুই হামলা।

পুলিশ সূত্র জানিয়েছে, আজ সকালে সিলওয়ান নামক এলাকায় ফিলিস্তিনি কিশোর গুলি চালায়। কিশোরের গুলি বাবা (৪৭) ও তার  ছেলের (২৩) বুকে লাগে। পরে চিকিৎসার জন্য দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে ইহুদিদের একটি সিনাগগের বাইরে গুলির ঘটনায় সাতজন নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বন্দুকধারীকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে এক বৃদ্ধাসহ ৯ ফিলিস্তিনি নিহত হওয়ার এক দিন পর পূর্ব জেরুজালেমে এ দুই বন্দুক হামলার ঘটনা ঘটে। দুই দশকে সবচেয়ে বেশি প্রাণঘাতী এ অভিযানের পর ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরাইলে রকেট হামলা শুরু হয়। ইসরাইলও পালটা বিমান হামলা চালায়।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতার ঘটনায় নিহতের পরিসংখ্যান প্রকাশ করেছে এএফপি। সেখানে দেখা গেছে- ২০২২ সালে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতায় অন্তত ২০০ জন ফিলিস্তিনি ও ২৬ জন ইসরাইলি নিহত হয়েছেন। প্রাণঘাতী এসব সংঘাতের বেশির ভাগই হয়েছে ইসরাইলের দখল করা পশ্চিম তীরে।

কিউএনবি/অনিমা/২৮ জানুয়ারী ২০২৩/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit