শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের নৃশংসতার নিন্দা বাংলাদেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সহিংসতা ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৬ জানুয়ারি জেনিন শরণার্থী শিবির ও হাসপাতালে হামলায় কয়েক ডজন লোক আহত হয়। বাংলাদেশ ইসরায়েলি বাহিনীর দ্বারা মৌলিক নাগরিক অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক চুক্তির বারবার লঙ্ঘন ও উপেক্ষার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বাংলাদেশ ইসরায়েলি দখলদার বাহিনীর গৃহীত নীতি, জেরুজালেম শহর ও আল-আকসা মসজিদসহ পবিত্র স্থানগুলোতে অব্যাহত হামলার নিন্দা জানায়। এ ধরনের সহিংস হামলা, ঘরবাড়ি ধ্বংস ও বাধা সৃষ্টি বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে টেকসই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।

বাংলাদেশ একটি সার্বভৌম ও স্বাধীন আবাসভূমির জন্য ফিলিস্তিনের জনগণের অবিচ্ছেদ্য অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন ও দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান কেবলমাত্র উভয়পক্ষের সৌহার্দ্যপূর্ণ সংলাপের মাধ্যমেই সম্ভব হবে। এ লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ সকলপক্ষকে আহ্বান জানায়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit