শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

লস ব্ল্যাঙ্কোস ড্রেসিংরুমে আসছে আমূল পরিবর্তন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ জায়ান্টদের এই শতাব্দীর গোল্ডেন টাইম কি শেষ? জিদান-বেকহ্যাম-ফিগো-কার্লোসদের লেগ্যাসি বয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রিস্টিয়ানো-রামোস-মদ্রিচ-ক্রুস-ক্যাসেমিরো-মার্সেলোরা। কিন্তু তাদের অধিকাংশের ঠিকানা এখন ভিন্ন। বিদায়ঘণ্টা বাজছে বাকিদেরও।

লুকা মদ্রিচকে নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই। রোনালদো আল-নাসরে যোগ দেয়ার পর থেকে খবর বের হয়- ক্রোয়েশিয়ান তারকাও পাড়ি জমাবেন সৌদি আরবে। গুঞ্জন ছিল, বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো বেতনে নেক্সট সিজনে আল-নাসরে যোগ দিচ্ছেন মদ্রিচ। কিন্তু, স্প্যানিশ গণমাধ্যমের দাবি-আরবীয় ক্লাবটির প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন তিনি। আরও এক মৌসুম রিয়াল মাদ্রিদেই থাকছেন এ কিংবদন্তি।

তবে মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। দারুণ ফর্মে থাকলেও, ব্রাজিলিয়ান তারকার চুক্তি নবায়নের বিষয়ে এখনও কোনো ইঙ্গিত দেয়নি ক্লাবটি। কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দ্বিতীয় দফায় রিয়ালের আগ্রহের মাঝে ভিনিসিয়াসকে নিয়ে দুশ্চিন্তায় ভক্তরা। গুঞ্জন আছে, এমবাপ্পের সাইনিংয়ে অর্থের পাশাপাশি প্রয়োজনে ভিনিকে পিএসজিতে পাঠানোর কথাও নাকি ভাবছে রিয়াল মাদ্রিদ।

এমবাপ্পের পাশাপাশি লস ব্ল্যাঙ্কোস শিবিরে আসতে পারেন আরেক ফরাসি জিনেদিন জিদানও। মাদ্রিদিস্তাদের অন্যতম সফল কোচ নাকি তৃতীয় দফায় দায়িত্ব নিতে প্রস্তুত। ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এরপর ব্রাজিল-পর্তুগালসহ ৫ দেশের ফেডারেশন থেকে প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছিল, য়্যুভেন্তাসের কোচ হতে আগ্রহী তিনি। আর নতুন খবর হচ্ছে, রিয়াল মাদ্রিদে ফেরার কথাও নাকি ভাবনায় আছে ফ্রেঞ্চ কিংবদন্তির।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit