শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইজতেমার জন্য রোববার মেট্রোরেল চলবে সারাদিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : তাবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার। টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এতে অংশগ্রহণকারীদের সুবিধা দিতে আগামী রোববার সারা দিন মেট্রোরেল চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ট্রেন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ২০ থেকে ২২ জানুয়ারি ২০২৩ পর্যন্ত টঙ্গির তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত উপলক্ষ্যে যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত এবং বিপরীতক্রমে বিরতিহীনভাবে মেট্রোরেল চলালচল করবে।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন দুটিতে এমআরটি পাস বিক্রি বন্ধ থাকবে। উল্লেখ্য, এর আগে ইজতেমার প্রথম পর্বে মেট্রোরেলে যাত্রীদের ভিড় ছিল ব্যাপক।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit