শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সামিউলের পরিবারের সুখ কাতারে সড়কে শেষ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : চার ভাই, ছয় বোন। বেশ বড়সড় পরিবার সামিউলদের। একটু কর্মঠ সামিউল পরিবারের সুখের আশায় পাড়ি জমান কাতার। চার বছরের মাথায় সামিউলের পরিবারের সুখ শেষ হলো কাতারের সড়কেই।ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের সিরাজুল ইসলামের তৃতীয় ছেলে সামিউল ইসলাম সাইমন (২২)। ১৩ জানুয়ারি ভোরে কাতারে একটি সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। বুধবার বিকেলে জানাজার নামাজ শেষে সামিউলের লাশ তার নিজ এলাকায় দাফন করা হয়।

সামিউলের বড় ভাই আব্দুর রফিক ও জানান, দেশে থাকাকালীন ইলেক্ট্রিকের কাজ করতেন সামিউল। চার বছর আগে পরিবারের হাল ধরতে পাড়ি জমান কাতারে। কিন্তু সেখানে যাওয়ার পর কাগজপত্রের জটিলতায় তাকে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করতে হয়।  ১৩ জানুয়ারি ভোরে কাতারের আল শামাল রোডে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে সামিউল ইসলাম সাইমনসহ চার বাংলাদেশী প্রবাসী নিহত হয়। সামিউল একটি প্রাইভেটকারের যাত্রী ছিলেন। নিহত হওয়ার ছয়দিন পর বুধবার সামিউলের লাশ দেশে আনা হয়।

কিউএনবি/অনিমা/১৯.০১.২০২৩/সকাল ১১.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit