রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর ট্রাক, ঘুমন্ত শিশু নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ :কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গুড়িবোঝাই ট্রাক ঘরের উপর পড়ে যায়। এসময় ঘুমিয়ে থাকা ৭ বছরের শিশু ইছা মিয়া ঘটনাস্থলেই নিহত হয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শিমুল গাছের গুড়ি নিয়ে যাত্রাপুর বাজার থেকে ঢাকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

নিহত ইছা মিয়ার পিতার নাম সফিকুল ইসলাম। সে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে গাছের গুড়ি নিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা লাগোয়া একটি ঘরের উপর পরে যায়। এসময় উক্ত ঘরে ঘুমিয়ে থাকা শিশু ইছা মিয়া গাছের চাপায় মারা যায়। 

ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটির মরদেহ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ গাছের গুড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/০৯ জানুয়ারী ২০২৩/সকাল ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit