শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩ দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ সায়রা জাহান সুপ্তি’র জীবনালেখ্যঃ অচেনা গন্তব্যে বিশ্বমঞ্চে বিরল নজির: বাবা ও মায়ের পর জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে তারেক রহমানের পাঁচ প্রস্তাব সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? আগুন-বোমাবাজির সঙ্গে জড়িতরা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু: রিজভী ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮ বিলিয়ন ডলারের বেশি ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার

নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

জামায়াত নেতা হালিম বলেন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিইসির সাথে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি। ইসিকে আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি, আরপিও হুবহু বহাল রাখতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ৮ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী তিন তারিখ নতুন কর্মসূচি দেওয়া হবে। সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে উনাদের ভূমিকার কথা বলেছেন।

আব্দুল হালিম বলেন, যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে, তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দল বৃহস্পতিবার পৃথক স্মারকলিপি দিয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে—নভেম্বরে গণভোট, উপদেষ্টা পরিষদে অনুমোদিত আরপিও বহাল রাখা এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit