বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

মুম্বাইয়ে নিরাপদে উদ্ধার জিম্মির শিকার ২০ শিশু, সন্দেহভাজন আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাই শহরের একটি স্টুডিওতে জিম্মি করে রাখা ২০ জনেরও বেশি শিশুকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন জিম্মিকারীকে আটক করা হয়েছে। তিনি নিজেকে রোহিত আর্য বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ বলছে, বৃহস্পতিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত র‍্যাপিড রেসপন্স পাঠিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। জিম্মি শিশুদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদে বের করে আনা হয়।

পুলিশের অভিযানের আগে রোহিত আর্য একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি কিছু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, তাকে বাধা দেওয়া হলে তিনি নিজে ও শিশুদের ক্ষতি করবেন ও সবকিছুতে আগুন লাগিয়ে দেবেন। তিনি আরও জানিয়েছিলেন, তিনি অর্থ চান না ও তিনি কোনও সন্ত্রাসী নন।

পুলিশ সূত্রে জানা গেছে, জিম্মি হওয়া শিশুরা মুম্বাইয়ের পাওয়াই এলাকার একটি বহুতল ভবনের নিচতলার একটি স্টুডিওতে ছবির অডিশনে গিয়েছিল। ঘটনাস্থল থেকে একটি এয়ার গান ও কিছু রাসায়নিক বস্তু উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খু তদন্ত চলছে।

পুলিশ কর্মকর্তাদের দাবি, রোহিত আর্য মানসিকভাবে অসুস্থ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা দ্রুত পদক্ষেপ নেন। সূত্র: এনডিটিভিদ্য হিন্দু

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit