শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জনগনকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করা হবে

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে বিরোধী দলসহ ভিন্ন মতাবলম্বীদেরকে রাজনৈতিক ভাবে নির্মূলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরোধী দলকে দমন করতে দেশব্যাপী নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন চালিয়ে যাচ্ছে। দেশে মেঘা প্রকল্পের নামে মেঘা লুটপাট চলছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।

তাই সময় এসেছে, দেশের জনগনকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করার। এই জন্য বিএনপিসহ সমমনা দলগুলো ১০ দফা ও রাষ্ট্রকাঠামো রূপরেখা দিয়েছে। সেই রূপরেখা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শনিবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের নতুন হাসপাতাল রোডে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০দফা দাবী ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখা ও বিশেষণ ধর্মী আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ড. এডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার প্রমুখ। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক জানান, সভায় যোগদান করতে আসা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমলকে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা মারধর করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit