সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

টাকা নেই, মায়ের লাশ কাঁধে নিয়ে ৫০ কিমি হাঁটল ছেলে!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৫৮২ Time View

ডেস্কনিউজঃ দিনমজুর ছেলে আর বৃদ্ধ বাবার গাড়ি ভাড়া করার আর্থিক সংস্থান নেই।

ফলে লাশবাহী গাড়ি করে মৃত মায়ের লাশ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে পারেননি ছেলে। খবর ইন্ডিয়া ডটকমের।

বাধ্য হয়ে মায়ের লাশ কাঁধে করে অসহায় বৃদ্ধ বাবাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে সেই লাশ বাড়িতে নিয়ে চলছেন ছেলে।

এ অমানবিক ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়িতে। বৃহস্পতিবার সকালের দিকে জনবহুল রাস্তায় লাশ বহনকারী বাবা-ছেলের এই করুণ দৃশ্য দেখে অনেকেই থমকে দাঁড়ান, গা শিউরে ওঠেন এলাকাবাসীর।

ছেলের কাঁধে লাশের মাথার দিক, আর বাবার কাঁধে লাশের পায়ের দিক। জেলা হাসপাতাল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত প্রত্যন্ত গ্রাম ক্রান্তি নগরডাঙ্গা। ফলে পথ চলতে চলতে মাঝেমধ্যে ক্লান্ত হয়ে লাশ মাটিতে রেখে অবসর নিতেও দেখা যায় তাদের।

রাজ্যের পৌরবিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, অন্যায় করা হয়েছে। মানুষ হিসেবে কেউ-ই এই অমানবিক কাজ করতে পারে না।

কিউএনবি/বিপুল/০৬.০১.২০২৩/বিকাল ৪.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit