শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ঢাবি’র রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৮ মার্চ ২০২৩ ঢাকার কেন্দ্রসমূহে এবং আগামী ৪ মার্চ ও ১১ মার্চ ২০২৩ তারিখ ঢাকার বাইরের কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। আজ ৩০ ডিসেম্বর(২০২২) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১ জানুয়ারি ২০২৩ থেকে ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৪ জানুয়ারি ২০২৩। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হবে। 

ঢাকার কেন্দ্রসমূহে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ঢাকার বাইরের কেন্দ্রসমূহে সকাল ১০টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের https://reggrad.du.ac.bd ওয়েব সাইট থেকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের বিস্তারিত তথ্য জানা যাবে এবং আগামী ২ ফেব্রুযারি ২০২৩ তারিখ হতে নির্বাচনের আগ পর্যন্ত ভোটার কার্ড ডাউনলোড করা যাবে।

কিউএনবি/ অনিমা/ ৩০.১২.২০২২/সন্ধ্যা ৭:৩৩

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit