শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় বড়দিন পালিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘স্বর্গ থেকে এসো হে প্রভু – এসো তুমি সকলের হৃদয় মাঝে’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলোতে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘‘শুভ বড়দিন’’ পালিত হয়েছে। রোববার সকাল থেকে নানা ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব পালিত হয়।

বড়দিন উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলায় এবার ৭০টি গীর্জায় সমবেত ভাবে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, আলোক প্রজ্জলন, কেক কাটা, ধর্মীয় সঙ্গীত পরিবেশন সহ নানা আয়োজনের মাধ্যমে এ উৎসব পালিত হয়েছে। বিরিশিরি ব্যাপ্টিষ্ট চার্চ এর পুরোহিত পাষ্টার মাইকেল প্রদীপ বাউল জানান, বড়দিন উপলক্ষে প্রতিটি গীর্জায় সকাল থেকেই দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা শেষে সকলের মাঝে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং স্বজনদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর প্রেসক্লাব, সাহিত্য সংগঠন জলসিঁড়ি ও পথ পাঠাগার খৃষ্ট ধর্ম্মালম্বীদের বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব-উল-আহসান বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় ৭০টি গীর্জায় একযোগে এ উৎসব পালিত হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা করছি কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই এ উৎসব সম্পন্ন হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit