সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

কাঠের চামচ ব্যবহারের সুবিধা ও যত্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রান্নাঘরে নিজের পছন্দের অনেক কিছুই থাকে। যেমন কাঠের চামচ। অনেকেই সখ করে  কাঠের চামচ কিনে থাকেন রান্নার জন্য। তবে এটা স্বীকার করতে হবে যে, ধাতব চামচ পরিষ্কার করার চেয়ে কাঠের চামচ পরিষ্কার করা সহজ।

সেক্ষেত্রে কাঠের চামচ রক্ষণাবেক্ষণ করা একটু কঠিন। রান্নার কাজে কাঠের চামচের ব্যবহার বেশ ভালো। কিন্তু যত্নটা নিতে হবে।  

কাঠের চামচের উপকারিতা

কাঠের চামচ ধাতব চামচের চেয়ে অনেক ক্ষেত্রেই ভালো। যেমন তাপে সহজেই গরম হয়ে যায় না কিন্তু ধাতব চামচ সহজেই গরম হয়ে যায়, বেশিক্ষণ তাপ ধরে রাখে না, ধাতব জিনিসের চেয়ে কম স্ক্র্যাচ বা দাগ পড়ে, এমন কি খাবারের স্বাদে পরিবর্তন আনে না এবং ব্যবহার করতেও বেশ আরামদায়ক। তবে সমস্যা একটা হতে পারে বেশিক্ষণ তাপে ধরে রাখলে পুড়ে যেতে পারে।  

কোন ধরনের কাঠের চামচ ভালো?

যদিও স্টেইনলেস স্টিলের তুলনায় কাঠ অতটা শক্ত নয় তবুও  হালকা কাঠের তুলনায় শক্ত বা ভারী কাঠের চামচ বেশি ভালো। ভালভাবে তৈরি শক্ত কাঠের চামচ বছরের পর বছর ধরে চলবে এবং রান্নায় ব্যবহৃত পাত্রেও স্ক্র্যাচ বা দাগ ফেলে ক্ষতি করবে না। এছাড়া শক্ত কাঠের চামচ রান্নার পাত্রের গন্ধ, দাগ এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।  

যেভাবে পরিষ্কার রাখতে পারেন?

**কাঠের চামচ ব্যবহারে অনেকে ভয় পায় জীবানুর হওয়ার আশঙ্কায়। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সহজেই এটি পরিষ্কার করা যায়। এটিতে ব্যকটেরিয়া সহজেই তৈরি হয় না। ব্যাকটেরিয়া কাঠের ওপর বেশিক্ষণ বাঁচেও না। তাই সাবান পানি দিয়ে সহজেই পরিষ্কার করে ফেলতে পারেন। তকে খুব বেশিক্ষণ কাঠের চামচ পানিতে ডুবিয়ে রাখবেন না। খুব গরম পানিও ব্যবহার করবেন না।   

** কাঠের চামচ ধোয়ার পরেই ভালো করে শুকিয়ে নিতে হবে। ধোয়া শেষ হলে ঝুলিয়ে পানি ঝড়িয়ে নিন।  

** যদি বেশি দিন ধরে ব্যবহার করতে চান তাহলে, কাঠের চামচ ব্যবহারের আগে একটু তেল লাগিয়ে নিন। মাঝে মাঝেই তেল লাগিয়ে একটি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। এতে চামচ ভালো থাকবে। নারিকেলে তেলর ব্যবহার এ ক্ষেত্রে ভালো হবে।

** কাঠের চামচে যদি গন্ধ হয় তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ পানি মিশিয়ে পেষ্ট তৈরি করুন। এরপর চামচের গায়ে মিশ্রণটি ঘষে নিন এবং হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। অবশ্যই ধোয়ার পরে ভালো করে শুকাতে ভুলবেন না।  

সূত্র : টেস্টিং টেবিল।  

 

 

কিউএনবি/আয়শা/২২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit