বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ডুবন্ত নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গা উদ্ধার, তুলে দেওয়া হলো মিয়ানমারের হাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ Time View

ডেস্কনিউজঃ আন্দামান সাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামি একটি নৌযান। পরে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিটিসি নিউজ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্স।

ভিটিসি নিউজের বরাতে খবরে বলা হয়, বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ রোহিঙ্গাবোঝাই ওই নৌকাটি দেখতে পায়। ইঞ্জিন বিকল হয়ে তখন নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল। পরে ডুবন্ত ওই নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪০ জন নারী ও ৩১ জন শিশু ছিল। পরদিন বৃহস্পতিবার উদ্ধার রোহিঙ্গাদের মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

পরে ওই রোহিঙ্গাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে কথা বলতে তাৎক্ষণিকভাবে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামি নৌযানটির মালিক হাই ডুয়ং পেট্রলিয়াম অ্যান্ড মেরিন কর্পোরেশনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদেরও সাড়া পাওয়া যায়নি।

কিউএনবি/বিপুল/০৯.১২.২০২২/ রাত ৯.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit