বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

শার্শা পুলিশের বিরুদ্ধে নাভারন রেল রাস্তার গেটম্যান বিজয় কুমারকে পিটিয়ে জখমের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১১২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ নাভারন হাসপাতাল রোডের রেল রাস্তার গেটম্যান বিজয় কুমার সরদারকে বেদম ভাবে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধা রাতে। এ সময় স্থানীয়রা বিজয়কে আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করে। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আহত বিজয় কুমার সরদার জানান, সে প্রতি দিনের মত যশোর বেনাপোল রেল রাস্তার নাভারন হাসপাতাল মোড়ে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। জিজয় জানান,সে বুধবার সন্ধায়গেটে বসেছিল। এমন সময় শার্শা থানার কয়েকজন পুলিশ গাড়ি থামিয়ে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে বেদম ভাবে চল, কিল, ঘুষি ও লাঠি দিয়ে মারপিক করে চলে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার কি অপরাধ সে জানে না। বিজয় বলেন পুলিশি মারপিটের ঘটনা তার উদ্ধর্তন কতৃপক্ষকে জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর রেল ওয়ের সহকারী ইঞ্জিনিয়ার (এ ই এন) ওয়ালী উল্লাহ হক জানান, পুলিশের এমন ঘটনা খুবই দুঃখ জনক। তিনি বলেন বিষয়টি আমরা জেনেছি ও নাভারন ক সার্কেল এর সহকারী পুলিশ সুপারসহ আমাদের উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করেছি। তিনি এ ব্যাপারে তদন্ত করে রেলওয়ে কতৃপক্ষ আইনগত ব্যবস্থ নিবে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানরার অফিসার ইন চার্জ মামুন খান তার ব্যবহারিত সরকারীমোবাইলফোনটি রিসিভ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit