শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

চাটখিল উপজেলা আ.লীগের সভাপতি জাহাঙ্গীর সম্পাদক শাকিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৩৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।গতকাল রোববার (২০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতি অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।প্রধান অতিথির বক্তব্যে মো. হানিফ বলেন, যারা স্বাধীনতাবিরোধী, রাজাকারদের দোসর ও পাকিস্তানের আদর্শে বিশ্বাসী তাদের কথায় সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সংবিধান মেনে বিএনপি যদি নির্বাচনে এলে স্বাগত, আর না এলে দায়ভার তাদের। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।আওয়ামী লীগ কোন কচুপাতার পানি নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন।সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে চাটখিল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলমকে পুনরায় সভাপতি ও নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন, নোয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধামোহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এ্চ.এম খায়রুল আনম সেলিম,যুগ্ম-আহ্বায়ক সম্পাদক শিহাবুর রহমান শাহীন,শহীদ উল্যাহ খাঁন সোহেল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রমূখ।

কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit