শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১২৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা এলাকা থেকে অস্ত্রধারী ৪ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের হেফাজত হতে ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলি উদ্ধার করা হয়।রোববার  (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে, শনিবার ১৯ নভেম্বর রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে অভিযান  চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো, বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের টুক্কা মিয়ার বাড়ির মো.আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), একই ইউনিয়নের নাদেরুজ্জামান মহুরী বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে মো.ইমাম হোসেন ওরফে দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাজী বাড়ির মৃত নুর ইসলামের ছেলে মো.আব্দুর রহমান (২২) ও ইনা বলিগো বাড়ির মো.আবুল খায়েরের ছেলে মো.সাইফুল ইসলাম ওরফে সুজন (২৫)।  

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীদের ১ টি এলজি, ১ টি পাইপ গান ও ১ টি ১২ বোর গুলিসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আসামির বিরুদ্ধে আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/২০.১১.২০২২/সকাল ১১.৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit