শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

৭ মণ ওজনের মাছ ৫০ হাজার টাকায় বিক্রি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সাগরে ধরা পড়েছে সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়।

মাঝি আনিস মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরি। কিন্তু এখন পর্যন্ত শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। আমি চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি। মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক বেপারি অংশগ্রহণ করেন। বেপারি মানিক সওদাগরের কাছে সাত মণের মাছটি ৭ হাজার টাকা মণ ধরে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। এ সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিশ বা স্টিং ফিশ। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit