শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৪৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অসাংগঠনিক ও অনৈতিক সুবিধা নিয়ে ঘোষিত ৯ টি ইউনিয়ন আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সেনবাগ উপজেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ প্রেসক্লাবে উপজেলা যুবদলের ৩ যুগ্ম আহবায়ক সহ পদবঞ্চিত উপজেলা ও ৯টি ইউনিয়নের যুবদলের একাংশের সভাপতি ও সম্পদক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,সেনবাগ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম চৌধুরী ফুটন ও যুগ্ম  আহবায়ক আরমান হোসেন সুমন এবং যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ফখরুল ইসলাম টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মো.মামুন, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভাষান ও আবুল কাশেম।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয় সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব দীর্ঘ ২ বছরে একটি সভা করতে পারেনি। তারা একই সাথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদে রয়েছেন। এছাড়াও অনিয়মের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে ইউনিয়ন আহবায়ক কমিটি ঘোষণা করায় জেলা কমিটি উপজেলা কমিটি সহ ইউনিয়ন কমিটি গুলো স্থগিত করে। পরবর্তীতে গত ১১ নভেম্বর পুনরায় কারো সাথে কোন আলোচনা না করেই অনৈতিক সুবিধা নিয়ে কিছু সংযোজন, বিয়োজন করে পুনরায় ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের বাদ দেয়া হয়। 

বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব কে বহিষ্কার ও ইউনিয়ন আহবায়ক কমিটি গুলো বাতিল করে ত্যাগী, ও যোগ্যদের নিয়ে পূর্ণরায় কমিটি ঘোষণা করার জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি দাবি জানান।

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit