শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পোকা দমনের কীটনাশক খেয়ে বৃদ্ধের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ধান খেতে পোকা দমনের কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো.কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে  মৃত সেরাজুল হকের ছেলে। বুধবার (১৬ নভেম্বর) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, গতকাল মঙ্গলবার ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কামাল দীর্ঘ দিন ধরে পেটেরব্যাথায় ভুগছিলেন। পেটব্যাথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তার নিজের ঘরে ধান খেতে পোকা দমনের কীটনাশক পান করেন। এতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মৃত্যুবরণ করেন তিনি।  হাতিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি  বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  
কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit