শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নোয়াখালীতে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলায় অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নলুয়া ভূঁইয়ারহাট বাজারে সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়।   
আটককৃতরা হচ্ছেন, ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা আক্তার হোসেন (৫০), আব্দুল হামিদ (৭২), বেলাল হোসেন (৪২), মো: ইসমাইল (৪৭), আব্দুল শহিদ(৫৫), মো.সেলিম (৪৫), মো: শফিক উল্যা (৬১)।  
পুলিশ জানান, স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের সেলিম ভ্যারাইটিজ স্টোরের পেছনের একটি কক্ষে জুয়ার আসর চলছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় নগদ ৫হাজার ৬৯০টাকা ও ২১৯টি তাস সহ ৭ জুয়াড়িকে আটক করা হয়। আটকৃকতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন,জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াডিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit