শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রাশিয়াকে এখনই যুদ্ধ বন্ধ করতে বলুন: জি-২০ নেতাদের জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-২০ নেতাদের বলেছেন, রাশিয়াকে এখনই যুদ্ধ বন্ধ করতে বলুন। এক ভিডিওবার্তায় মঙ্গলবার তিনি জি-২০ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতৃবৃন্দের উদ্দেশে তিনি আহ্বান জানান। খবর রয়টার্স ও আরব নিউজের।

ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ সম্মেলনের নেতাদের ওই ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়ার এ ধ্বংসাত্মক যুদ্ধ এখনই থামান, এতে হাজার হাজার নিরপরাধ ইউক্রেনীয় জনগণের জীবন রক্ষা পাবে।
 
জেলেনস্কি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ব্যাপারে বিশেষভাবে অনুরোধ করেন। এ সময় তিনি বিশ্বনেতৃবৃন্দকে ইউক্রেনে পুতিনের পারমাণবিক অস্ত্রের হামলার হুমকির বিষয়টিও মনে করিয়ে দেন।

উল্লেখ্য, এবারের জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেননি। তার পরিবর্তে তিনি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit