সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

প্রথমবারের মতো পাথর এলো আখাউড়া দিয়ে

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৪৬ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া  জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো পাথর আমদানি হয়েছে। রবিবার সন্ধ্যা পৌণে ছয়টার দিকে ২১টি ট্রাকে করে প্রায় ৪৫০ টন পাথর এ বন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক পাথর নামিয়ে দিয়ে সেদেশে ফিরে যায়।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কুইক নিউজ  কে তিনি জানান, ৩৫টি ট্রাকে করে মোট ৭০০ টন পাথর আসার কথা ছিলো। সন্ধ্যা সাতটা নাগাদ ২১ ট্রাক পাথর প্রবেশ করে। বাকিগুলো আগামীকাল (সোমবার) আসবে। 

তিনি আরো জানান, চারলেনের আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়নে এফকন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এসব পাথর আমদানি করছে। সিএন্ডএফ’র দায়িত্বে ছিলো মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। এই প্রথমবারের মতো এ বন্দর দিয়ে পাথর আমদানি হলো। মূলত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পাথর রপ্তানি হতো। ভারতের বড় পাথর বাংলাদেশে এনে ছোট করে আবার এগুলো ভারতে পাঠানো হতো। এক সময় বন্দরটি পাথর রপ্তানিমুখী হয়ে পড়ে। এমনও সময় গেছে বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ১০০ ট্রাক এর মতো পাথর ভারতে প্রবেশ করতো। এখন ভারতে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে যাওয়ায় আভ্যন্তরীনভাবেই তারা পাথর সরবরাহ করতে পারে। শেষ পর্যন্ত তারা বাংলাদেশে পাথর রপ্তানি করলো।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার নির্ধারিত দাম টনপ্রতি ১৩ ডলারে পাথর বাংলাদেশে পাথর আসে। এফকন্স লিমিটেড মোট ২৭০০ টন পাথর আনার জন্য কাগজপত্র জমা দেয়। প্রতি টনে সরকার নির্ধারিত দামের ৬৯ ভাগ শুল্ক পাবে বাংলাদেশ। এছাড়া বন্দরে পাথর রাখাসহ আনুষাঙ্গিক কিছু অর্থও বাংলাদেশ পাবে।    

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৬

       

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit