সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নিজের হত্যাচেষ্টা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট।  মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব তাকার কারলসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

পেজেশকিয়ান বলেন, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এ হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না। এটি ছিল ইসরাইল। আমি একটি বৈঠকে অংশ নিচ্ছিলাম। যেখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, তারা সেই জায়গাটিতে বোমাবর্ষণের চেষ্টা করেছিল।

তবে তিনি এই হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। গত মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ সংঘটিত হয়। মিয়ানমারে তুমুল সংঘর্ষ, ভারতে পালাল চার হাজার মানুষ ইরান-ইসরাইল সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনাপূর্ণ। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরাইল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যার কথা বলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে শেষমেশ তাকে হত্যা করতে পারেনি। 

 

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit