শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

একাকী নামাজে কতটুকু জোরে দোয়া-কিরাত পড়তে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: একাকী নামাজ আদায়কারী ব্যক্তি সুরা-কিরাত, তাসবিহ-দোয়া ইত্যাদি কতটুকু জোরে পড়বে? নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ জোরে, নাকি শুধু ঠোঁট নাড়িয়ে হরফের মাখরাজ আদায় করে নিলেই যথেষ্ঠ হবে?

উত্তর: নিম্নস্বরে আদায়কৃত নামাজসমূহে নামাজী সুরা-কিরাত নিজ কানে শুনতে পায়-এ পরিমাণ আওয়াজে পাঠ করা উত্তম। তবে পাশের মুসল্লি পর্যন্ত আওয়াজ না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

অবশ্য কেউ যদি ঠোঁট নাড়িয়ে একেবারে নিম্ন আওয়াজে হরফের মাখরাজ যথাযথভাবে আদায় করে পড়ে তবেও তার নামাজ আদায় হয়ে যাবে।

যেসব ফরজ নামাজে উচ্চ স্বরে কিরাত পড়া হয়, তা যদি একাকী আদায় করা হয়— তাহলে তাতে উচ্চ স্বরে কিরাত পড়া জরুরি নয়। নিম্ন স্বরে ও উচ্চ স্বরে দুইভাবেই কিরাত পড়া বা সুরা মেলানো যাবে। তবে উচ্চ স্বরে পড়া উত্তম বলেছেন অনেক ফিকাহবিশারদ।

রাতের নফল নামাজে কিরাতের নিয়মও একই। অর্থাৎ উচ্চস্বরে ও নিম্নস্বরে দুইভাবেই পড়া যায়। তবে উচ্চ স্বরে পড়া উত্তম। আর দিনের নফল নামাজে নিম্ন স্বরে কিরাত পড়া ওয়াজিব। ভুলে দিনের নফলে জোরে কিরাত পড়লে— সাহু সিজদা ওয়াজিব হবে। আর যদি ইচ্ছাকৃত পড়া হয়, তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে।

সূত্র:  কিতাবুল আসল ১/১৯৬; বাদায়েউস সানায়ে ১/৩৯৭; আততাসহীহ ওয়াত তারজীহ আলা মুখতাসারিল কুদুরী ৭৪; ইমদাদুল ফাতাওয়া ১/১৫৫

 

কিউএনবি/আয়শা//০৭ জুলাই ২০২৫,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit