শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ভুয়া সনদে ধরা খেল তরুণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ভুয়া সনদ দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে গিয়ে এক তরুণ আটক হয়েছেন। আটককৃত মো.সাব্বির রাব্বী (২১) সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মো. মিজানের ছেলে। রোববার (১৩ নভেম্বর) দুপুরে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযুক্ত তরুণ কে আটক করা হয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আটক তরুণ কে থানায় নিয়ে আসা হয়েছে।  

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা রাব্বী তার জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম সংশোধনের আবেদন করে। রোববার দুপুর ১২টার দিকে ওই তরুণ আবেদনের শুনানিতে জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সে সংশোধনের জন্য প্রমাণ হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার একটি সনদ পেশ করে। তাৎক্ষণিক অনলাইনে সনদপত্রটি যাচাই করলে দেখা যায় সনদটি ভুয়া। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাল সনদপত্রটি ধরা পড়ার পর আবেদনকারী জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এর আগে, অভিযুক্ত কে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন, এখনো লিখিত অভিযোগ পায়নি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।  লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।  

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit