রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জাতীয় পার্টি নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৫০ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবদুল হামিদ (৫২) নামের এক জাতীয় পার্টির নেতার মৃত্যু হয়েছে।নিহত মো. আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রামের মৃত নুরুল হকের ছেলে এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী।রোববার (১৩ নভেম্বর) বিকালে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের নুরুপাটোয়ারীর হাট এলাকায় সোনাপুর-আলেকজান্ডার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাত ভাই সাহাব উদ্দিন বলেন, আগামী শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানের দাওয়াত দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে নুরুপাটোয়ারীর হাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। যাত্রা পথে নুরুপাটোয়ারীরহাট এলাকায় পৌঁছালে আবদুল হামিদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেকে তার মাথার পিছনের অংশে মারাক্তক আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন হামিদ। পরে স্থানীয় লোকজন তাতে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে এসেছে।নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  সৈয়দ আনোয়ারুল আজিম জাতীয় পার্টি নেতা আবদুল হামিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মাথার পিছনের অংশে আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।  পরববর্তীতে আইনগত ব্যবস্বা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit