বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা প্রদান। ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে ‘ডিপ স্টেট’ স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা ‘বুড়ো হাড়ের ভেলকি’, টানা চার আসরে সেরা রফিক দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার

‘পাকিস্তান খুব ভয়ংকর দল’- বাটলারকে সতর্ক করলেন রুট

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ায় পাকিস্তান দল ‘আনপ্রেডিক্টেবল’ হিসেবে পরিচিত এবং সমালোচিত। তারা কখন যে কী করে বসে বোঝা দায়! খুব ভালো পারফর্ম করতে করতে এমন বাজে অবস্থায় চলে যাবে যে, ছিঃ ছিঃ রব উঠবে। আবার কেউ যখন তাদের গোনায় ধরবে না, তখন দেখিয়ে দেবে বিরাট চমক। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই তো ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের বড় বিজ্ঞাপন।

অস্ট্রেলিয়ায় চলমান বিশ্বকাপে যে দলটির সেমিফাইনালেই ওঠার কথা ছিল না, সেই পাকিস্তানই রবিবার ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে! এর চেয়ে বড় চমক আর কী হতে পারে? সাবেক ইংলিশ টেস্ট অধিনায়ক জো রুট তাই বাটলারদের সতর্ক করে দিয়ে ‘স্কাই স্পোর্টস’কে বলেছেন, ‘পাকিস্তান খুবই ভয়ংকর দল। তাদের দলে কিছু অসাধারণ ক্রিকেটার আছে। তাই সফল হতে হলে (ইংল্যান্ডকে) ফাইনালে নিজেদের সেরা ছন্দে থাকতে হবে। ‘

তবে ইংল্যান্ডও সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে। বাটলারদের প্রশংসা করে রুট বলেন, ‘ইংল্যান্ড সঠিক সময়ে সেরা ছন্দ পেয়েছে। আমার মনে হয়, এখন পর্যন্ত দলের সেরাটা দেখা গেছে ওই ম্যাচে। টপ অর্ডারে দুই জন (বাটলার ও হেলস) কী অসাধারণ ব্যাটিং করল। আর ভারতকে নাগালে (১৬৯ রানের লক্ষ্য) রাখতে বোলাররাও দারুণ কাজ করেছে। দলীয় পারফরম্যান্সের ক্ষেত্রে, সেমি-ফাইনালে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের চাপ সামলে ওই ধরনের পারফরম্যান্স স্রেফ অসাধারণ। ‘

তারপরও পাকিস্তান ‘আনপ্রেডিক্টেবল’ বলে কথা। যেকোনো কিছুই ঘটিয়ে দিতে পারে। বিশেষ করে তাদের বোলিং লাইনআপ দুর্ধর্ষ। শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, শাদাব খানেরা এবারের টুর্নামেন্টে আতঙ্ক ছড়িয়েছেন। তাই রুট আরও বলেন, ‘তাদের দলে দারুণ কয়েকজন ম্যাচ-উইনার আছে। তাদের বোলিং বিভাগ দুর্দান্ত এবং দলটিতে আছে খুবই প্রতিভাবান কয়েকজন ব্যাটসম্যান। টপ অর্ডারের দুইজনকে (বাবর ও রিজওয়ান) নিয়ে অনেক আলোচনা হয়েছে। লম্বা একটা সময় ধরে এই সংস্করণে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। ‘

 

 

কিউএনবি/আয়শা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit